আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নতুন সরকারের দায়িত্ব পরিচালনায় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। আজ সোমবার ৩টা ৪০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ নেয়ার পর ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপ-মন্ত্রীর শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুমতি নিয়ে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিচারপতি, শিক্ষক, কূটনীতিকসহ এক হাজারের মতো অতিথি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31