সংসদে বিরোধী দল বাধাহীনভাবে সরকারের সমালোচনার সুযোগ পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আওয়ামী লীগ আগেও বিরোধী দলের সমালোচনায় বাধা দেবে না। এই সংসদেও  দেবে না। আজ একাদশ সংসদের সূচনা দিনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোন বাধা সৃষ্টি করব না। প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সরকার সেজন্য কাজ করবে।

তিনি বলেন, জনগণ ভোট নিয়ে আমাদের নির্বাচিত করেছে। জনগণের ভোটে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। যারা আমাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন আমরা তাদের জন্য কাজ করব। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নব নির্বাচিত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31