পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নিখোঁজের দুদিন পর মৌসুমি আক্তার (২৬) নামের । গতকাল শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৌসুমি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মিয়ার স্ত্রী। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী দুটি শিশুসন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বুধবার বিকেলে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির যাওয়ার জন্য বের হয় মৌসুমি। দাদির সঙ্গে দেখা করে আর বাড়ি ফিরে আসেননি। তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার বিকেলে এক নারী বাগানে কাঠ কুড়াতে গিয়ে লাশ দেখে স্থানীয়দের খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা ময়নাতদন্তের ফলাফল আসলে বিষয়টি জানা যাবে বলে জানান ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031