আলোচনা করতে প্রস্তুত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে । জেনেভায় সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন ইউএনএইচসিআর মুখপাত্র  অ্যাড্রিয়ান এডওয়ার্ডস। তিনি বলেন, ২৩শে নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ রোহিঙ্গাদের স্বেচ্ছাকৃত পুনর্বাসনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে ইউএনএইচসিআর ও বাংলাদেশের মধ্যে প্রাথমিক আলোচনা এখনো হয় নি তবে, আমরা সেদিকে এগুচ্ছি। আমরা পূর্বেই বলেছি, সব শরণার্থীরই মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। তবে এটা অবশ্যই স্বেচ্ছাকৃত হতে হবে।

 এডওয়ার্ডস বলেন, ইউএনএইচসিআর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার চুক্তির সঙ্গে জড়িত ছিলোনা। তবে নথিপত্রে এর কথা উল্লেখিত রয়েছে। এইখানে প্রস্তুতি বলতে চুক্তি স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে(১৪ই ডিসেম্বরের আগে) একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করার দিকে ইঙ্গিত দেয়া হয়েছে। আমরা এই দলের অংশ হয়ে সংশ্লিষ্ট দুই সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে সাহায্য করতে প্রস্তুত- যে প্রস্তুতি গ্রহণের মাধ্যমে শরণার্থীরা সঠিকভাবে ফেরত যেতে পারবে- স্বাধীনভাবে, নিরাপদভাবে ও সম্মানের সঙ্গে । আমাদের মতে, এত একটি ত্রিদলীয় স্বেচ্ছাকৃত পুনর্বাসন চুক্তি থাকা উচিত।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031