প্রাইভেটকারের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীর ফ্লাইওভারের ঢালে। তার নাম আসমা বেগম।

শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পথচারী জহির বলেন, ১১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে তিন বছরের মেয়ে শিশু নুরনাহারকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আসমা বেগম। এসময় একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আসমা বেগম গুরুতর আহত হলেও শিশুটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে আসমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930