ফুটবল খেলতে গিয়ে ঘাড় মটকে মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ে । বুধবার (১৯ জুলাই) ভোর ৬টায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী সিফাত মীরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া গুচ্ছ গ্রামের মোহাম্মদ শাহজাহান সাজুর ছেলে। সে মীরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মীরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, রিয়াজুল ইসলাম সিফাত মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। সহপাঠীদের সঙ্গে শুক্রবার মীরসরাই বিসিক শিল্পনগরীর মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলার এক পর্যায়ে বলের আঘাতে তার ঘাড় মটকে যায়। আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সিফাত বুধবার ভোর ৬টায় আইসিইউতে মারা যায়।

তিনি আরও জানান, দুই ভাইয়ের মধ্যে সিফাত বড়। তার বাবা পেশায় একজন গাড়িচালক।

মীরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারটি দরিদ্র হওয়াতে একটি সরকারি ঘর দিয়েছি আমরা। পরিবারের বড় ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার বাবা মা। তার শোকার্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930