সড়কের চুড়ামনকাটিতে একটি ট্যাঙ্কলরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দিয়ে উল্টে যায় যশোর-ঝিনাইদহ । লরির নিচে চাপা পড়ে মারা গেছেন চালক।

তেলের ডিপোর ইনচার্জ জানান, নিহত চালকের নাম কালু, বাড়ি চুয়াডাঙ্গা। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেছেন গাড়ি কেটে। পরে মরদেহ নিয়ে গেছে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে ফাঁড়ি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্যাঙ্কলরিটি (খুলনা ট-১৫২৮) নিয়ন্ত্রণ হারিয়ে চুড়ামনকাটি কলোনিপাড়ার কাছে প্রথমে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দেয়। পরে সেটি উল্টে যায়। ট্যাঙ্কলরিটি খুলনার দৌলতপুর ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিল।

ফায়ার সার্ভিস যশোরের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ট্যাঙ্কলরি উল্টে যাওয়ার খবর পেয়ে তারা দুর্ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায়, উল্টে যাওয়া গাড়ির নিচে চাপা পড়ে আছেন একজন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা কাটারি দিয়ে গাড়ির অংশবিশেষ কেটে উদ্ধার করেন ওই মরদেহ।

দুর্ঘটনার খবর পেয়ে যশোর কোতয়ালি থানা ও পাশের বারোবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা হাজির হন।

যশোর কোতয়ালি থানার এসআই ওয়াহেদুজ্জামান  জানান, তারা মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।
সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা গাড়ি কেটে মরদেহ বের করে আনেন। তখনই তা নিজেদের হেফাজতে নেন বারোবাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই কালিপদ পোদ্দার।

খুলনার জ্বালানি তেলের ডিপো ইনচার্জ এসএম তসলিম বারী বাবু জানান, ওই গাড়িটির মালিক চুয়াডাঙ্গার একজন জ্বালানি তেল ব্যবসায়ী। বৃহস্পতিবার ট্যাঙ্কলরিটি খুলনা থেকে নয় হাজার লিটার তেল নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিল।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930