বাসচাপায় দুই সহোদরসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলায় । এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হন।

সিরাজগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়ায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোবাহান ও বেলাল হোসেন। এছাড়া একই গ্রামের আল আমিন।

গুরুতর আহত কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের হাবিবুর রহমান ও তার ছেলে হেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতরা জানান, সকালে কামারখন্দের চৌবাড়ী এলাকা থেকে অটোরিকশায় করে পাঁচ জন যমুনার চরে যাচ্ছিলেন। তারা বনবাড়িয়া এলাকায় পৌঁছলে বাস-ট্রাকের সংঘর্ষ বাঁধে। এতে বাসের চাপায় ঘটনাস্থলে দুই সহোদরসহ তিনজন নিহত ও দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে যায়।

সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় তিন জন ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরির্দশক জয় দেব কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত তিনজনই অটোরিকশার যাত্রী।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031