আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ২১৬ জন দেশে ৩৯তম দিনে । এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ৫ হাজার ২১৯ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৭৩ হাজার ৯৩০ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৯৯ লাখ ৯৩ হাজার ৯৪৫ ডোজ।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ২ লাখ ৬ হাজার ৫৫ ডোজ। ঘাটতি টিকার পরিমাণ ১৪ লাখ ৪০ হাজার ।
অন্যদিকে এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে অনলাইনে নিবন্ধনও ২রা মের পর থেকে বন্ধ রয়েছে। এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। চারটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২১৪২ জনকে চীনের টিকা দেয়া হযেছে।

প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ই এপ্রিল থেকে। দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা এবং উপহার পাওয়া মিলে এ পর্যন্ত টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। এছাড়া এ মাসের ১২ তারিখে চীনের কাছ থেকে উপহার পাওয়া টিকার পরিমাণ ৫ লাখ ডোজ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031