পরিবার প্রেমের সম্পর্ক মেনে নেয়নি । তাই একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় প্রেমিক-প্রেমিকা। জোগাড় করে আগাছানাশক। গতকাল বুধবার সকাল ১০টায় পরীক্ষা না দিয়ে কীটনাশক নিয়ে স্কুলের পেছনে যায় তারা। সেখানে প্রেমিক কীটনাশক তুলে দেয় প্রেমিকার হাতে। প্রেমিকা ওই কীটনাশক পান করার পরপরই পালিয়ে যায় প্রেমিক।

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় অসুস্থ ওই প্রেমিকাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জগদীশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

কীটনাশক পানে অসুস্থ ওই ছাত্রীর মা জানান, তার স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে জগদীশপুর গ্রামের টগর নামে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তারা বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কোনো পক্ষই তাদের বিয়ে মেনে নিতে রাজি হয়নি। বুধবার সকাল ১০টায় টগর তার মেয়েকে স্কুলের পেছনের মাঠে ডেকে নিয়ে জানায়, তারা দুজন একসঙ্গে কীটনাশক পান করে আত্মহত্যা করবে।

টগর নিজে কীটনাশক কিনে আনে দাবি করে তিনি বলেন, ‌সে (টগর) মেয়ের হাতে কীটনাশক তুলে দিলে তা পান করে সে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় টগর পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।’

ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে স্থানান্তর করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930