প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে উপসচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আশরাফুজ্জামানকে স্নাল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসসিপি) (বিপণন অঙ্গ) শীর্ষক প্রকল্পের কম্পিটিটিভনেন্ট পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের  (টিসিবি) সচিব মীর্জ আলী আশরাফকে ভূমি সংস্কার বোর্ডে কাজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. এনামুল হককে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে  (টিসিবি),  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলামকে উপপরিচালক হিসেবে কাজ করার জন্য বিসিএস প্রশাসন একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহমানকে খুলনা সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031