প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকার লালবাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আজ শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর বউ বাজারের ৪নং গলিতে একটি টিনশেড প্লাস্টিক কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শাহজাহান সিকদার বলেন, ‘দুপুর ১২টা ৬ মিনিটের দিকে শহীদ নগর বউ বাজারের ৪নং গলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুনের খবর পাই। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে সেখানে মোট ১২টি ইউনিট পাঠানো হয়।’

তিনি আরও বলেন, এটি একটি টিনশেড কারখানা। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31