সাংবাদিক ও কলামিস্ট ফরহাদ মজহার নিজ জিম্মায় যাওয়ার আবেদনের প্রেক্ষিতে ১০ হাজার টাকার বন্ডে নিজের বাসায় যাওয়ার অনুমতি পেয়েছেন কবি। আজ বিকাল ৫টা ৪১ মিনিটে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব এ আদেশ দেন। এর আগে তিনি ‘অপহরণের’ বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। স্বজনেরা অভিযোগ করেন, গতকাল ভোরে কে বা কারা ফরহাদ মজহারকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি দল ফরহাদ মজহারকে ঢাকায় নিয়ে আসে। তাঁকে সকাল ৯টার দিকে আদাবর থানায় নেয়া হয়। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তারপর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে জবানবন্দি গ্রহণ করা হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930