একটি আদালতে তুলে পুলিশ ১০ দিনের রিমান্ড দাবি করে বাংলাদেশী জঙ্গি আবদুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে ভারতের পুলিশ। মঙ্গলবার তাকে লক্ষেèৗয়ের । কিন্তু আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওদিকে আবদুল্লাহর সহযোগী আরেক বাংলাদেশী ফাইজানকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সেও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এ টিমে ফাইজানের রয়েছে একটি গুরুত্বপূর্ণ পদ। আবদুল্লাহ আল মামুন রোববার ধরা পড়ার পর সে পলাতক রয়েছে। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, উত্তর প্রদেশের সাহারানপুরে দেওবন্দে অবস্থান করে ফাইজান কি আনসারুল্লাহ বাংলা দিটের জন্য সদস্য সংগ্রহ করতো কিনা অথবা তাদেরকে মার্শাল আর্ট প্রশিক্ষণ দিতো কিনা তা এখন তদন্ত করে দেখছে উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের (এটিএস)। এ সংস্থাটির মতে, ভুয়া পরিচয়পত্র তৈরিতে ফাইজানকে সহযোগিতা করতো আবদুল্লাহ। বিশেষ করে বাংলাদেশ থেকে যেসব মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে যায় তাদেরকে এমন পরিচয়পত্র তৈরি করে দিতো তারা। ওদিকে দেওবন্দে ফাইজানের ভাড়া বাসায় অভিযান চালিয়েছে এটিএস। সেখান থেকে উদ্ধার করা হয়েছে জিহাদি বইপত্র ও বোমা তৈরির নিয়মকানুন বর্ণনা করা আছে এমন বই। এটিএসের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ফাইজানের বাসায় অভিযান চালিয়ে যেসব জিনিস উদ্ধার করেছি তার মধ্যে একটি বিজ্ঞাপন পেয়েছি। তাতে দেওবন্দে একটি কুংফু প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে বলে বলা হয়েছে। মার্শাল আর্ট সেন্টারে প্রশিক্ষণ দেয়া হবে এ জন্য রাখা কিছু ফাঁকা আইডি কার্ড। আইডি কার্ডে লেখা রয়েছে-‘মার্শাল আর্টস নিউ- সাওলিন টাইগার কুং ফু ক্লাব। এখন এটিএস কর্মকর্তারা চেষ্টা করছেন ফাইজান কোথায় ওই প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করেছিল অথবা কোনো যুবক সেখানে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিল কিনা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930