ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে । বাংলাদেশের স্থানীয় সময় আজ সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে তারা। খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। সে অবস্থায়ই খেলা চলছিল। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটের সময় অপর গোলটি করেন ফার্মিনহো।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কয়েক বার চেষ্টা করে গোল করার। কিন্তু তাদের সামনে রক্ষণভাগে যেন দুর্গ গড়ে তোলেন ব্রাজিলের খেলোয়াড়রা। মাঝে মাঝে সুযোগ এলেও শেষ পর্যন্ত লিওনেল মেসি, অ্যাগুইরো কিংবা মার্তিনেজ ভাঙতে পারেননি ব্রাজিলের রক্ষণভাগ। ২০০৭ সালের পর আজই প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল ফুটবলের এই দুই পরাশক্তি।

২০০৭ সালের সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ছয়টায় হবে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল। তাতে মুখোমুখি হবে চিলি ও পেরু। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে চিলি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার টানা তৃতীয়বার কোপা জয়ের কাছাকাছি চিলি। শেষবার কোপা আমেরিকায় ব্রাজিল জয় পায় ২০০৭ সালে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930