ইনজুরি বাংলাদেশের টাইগারদের পিছু ছাড়ছে না। একে একে নাসির হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ সবাই ইনজুরিতে পড়েছেন। তবে পিএসএলে খেলার সময় চোট পাওয়া তামিম আজ শনিবার থেকে রানিং শুরু করেছেন। তার আশা ক্যাম্প শুরুর আগে ফিট হয়ে যাবেন তিনি।

বিসিবির একাডেমি মাঠে দৌড় ব্যায়াম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আজ প্রথম দৌড়ালাম। অনেকদিন ধরে রিহ্যাব চলছে। আজ রানিং সেশন শুরু হলো। চার-পাঁচটা রানিং সেশনের পর বুঝতে পারব কি অবস্থায় আছি। রানিংয়ের গতি যখন বাড়াব তখন বলতে পারব ব্যথা আছে কি নেই। আশা করি, ক্যাম্প শুরুর আগেই ফিট হয়ে যাব আমি।’

নিয়মিত পারফর্ম করায় বাংলাদেশ জাতীয় দলের প্রাণ এখন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনারের ইচ্ছা দেশের হয়ে আরো পাঁচ বছর ক্রিকেট খেলা।

তামিম বলেন, ‘আগামী পাঁচ বছরে বাংলাদেশ যত ম্যাচ খেলবে, ‘আশা করি আগামী পাঁচ বছর দলের সঙ্গে থাকব। আর বেশি বেশি ম্যাচ খেলতে চেষ্টা করব। চেষ্টা করব, যে সুযোগগুলো আসবে দুহাতে তা লুফে নিতে। আমার লক্ষ্য, যে কোনো এক ফরম্যাটে অন্তত ১০ হাজার রান করা। ম্যাচ বাড়লে সেই লক্ষ্য পূরণ করার সম্ভাবনাও আরো বাড়বে বলে উল্লেখ করেন তিনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930