ফিনল্যান্ড বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে । মঙ্গলবার (৪ এপ্রিল) ন্যাটোতে যোগ দেয় দেশটি। ফলে ন্যাটোর ৩১তম সদস্য হলো ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ সুইডেনও আগামী কয়েক মাসের মধ্যে ন্যাটোতে যোগ দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। আজ বিকেলে ন্যাটো সদরদপ্তরে প্রথমবারের মতো ফিনিশ পতাকা উত্তোলন করা হয়।

ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদনকারী সর্বশেষ দেশ তুরস্ক। দেশটি আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে অফিসিয়াল বার্তা হস্তান্তর করে। ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বলার লোভ সামলাতে পারছি না যে, আমরা জনাব পুতিনকে ধন্যবাদ জানাতে পারি। রাশিয়ার আগ্রাসনের কারণে ‘অনেক দেশ মনে করেছে যে, তাদের আরও কিছু করতে হবে’। তাদের নিজস্ব প্রতিরক্ষার দিকে নজর দিতে হবে বলে মনে করেছে যাতে, ভবিষ্যতে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসনকে প্রতিহত করতে পারে।

গত বছর জুলাইতে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যুক্ত করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে পশ্চিমা সামরিক জোটটি। দেশ দুটির যোগদানে একটি প্রটোকল সই করে তারা। এর মাধ্যমে ন্যাটোভুক্ত দেশ হওয়ার আরও কাছাকাছি চলে আসে দেশ দুটি।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে একাধিকবার সতর্ক করা হয়েছিল। গত বছর মার্চ মাসে রাশিয়া হুমকি দিয়ে বলেছিল, ন্যাটো জোটে যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেনকে গুরুতর সামরিক ও রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930