ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দেশে তিন দফা বৈঠক করেছেন বলে দাবি করেছেন । আজ বৃহস্পতিবার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘নূরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার কাছ থেকে ছবি পেয়েছি। যদি তিনি (নূর) অস্বীকার করে থাকেন, সেটি ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।’

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘মোসাদ থেকে টাকা নেওয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।’

এর আগে নূরের বিরুদ্ধে মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করে তার কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। তখন তিনি এ দাবি অস্বীকার করে মেন্দির সঙ্গে ভাইরাল হওয়া ছবিকে ‘এডিটেড’ বলে দাবি করেন।

সম্প্রতি গণ অধিকার পরিষদে শুরু হয়েছে অস্থিরতা। দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া নূরের বিরুদ্ধে মোসাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলেন। গত সোমবার গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে আহ্বায়ক করেন নূর ও তার অনুসারীরা। পরের দিন মঙ্গলবার নুরুল হক নূর ও রাশেদ খাঁনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেন রেজা কিবরিয়া। তিনি হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930