ফেসবুক নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য চিহ্নিত করে ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করেছে । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক এ তথ্য জানিয়েছে। বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে রয়েছে, বিডিএসনিউজ২৪.কম, নিউজদিনেররাত২৪.কম। এ ছাড়া বিবিসি-বাংলার ফেক অ্যাকাউন্টও রয়েছে। তবে কোন ছয়টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে বাংলাদেশি ১৫টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয় বলে জানায় ফেইসবুক।

ফেইসবুক কর্তৃপক্ষ আরো বলেছে, যে নয়টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের ‘সরকারের পক্ষে’ এবং ‘বিরোধী দলের বিপক্ষে’ ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। আমাদের তদন্ত ইঙ্গিত করছে যে এর সঙ্গে যে সব ব্যক্তি জড়িত, তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলেছে ফেইসবুক।

বন্ধ হওয়া একটি ফেসবুক পেজে প্রায় ১১ হাজার ফলোয়ার ছিল এবং ওই পেজটি থেকে গত এক বছরে প্রায় ৮০০ ডলার বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়।।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31