যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বৃহস্পতিবার মন্তব্য করেন জ্যাঁ ইভস লা দ্রিয়াঁ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে বিদেশী বিভিন্ন কোম্পানির বাণিজ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুনরায় অবরোধ আরোপের নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, এই ইস্যুতে ওয়াশিংটন ও তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। খবর এএফপির।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার যুগান্তকারী চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন এবং তিনি তেহরান ও দেশটির সাথে বিভিন্ন কোম্পানির বাণিজ্যের বিরুদ্ধে পুনরায় অবরোধ আরোপের ঘোষণা দেন।

ফ্রান্সের এই শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত কোন দেশের কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোন অবরোধ আরোপের ক্ষেত্রে ওয়াশিংটনের তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর সাথে আলোচনা করা প্রয়োজন।

তিনি ফরাসি দৈনিক ল্য পারিসিয়েনকে বলেন, ‘আমরা মনে করি যে তাদের অবরোধ পদক্ষেপের অতিরাষ্ট্রিকতা অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের দেশের কোন ক্ষতি মেনে নেবে না।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031