আজ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে আর্জেন্টিনার আজ ‘বাঁচা-মরার’ লড়াই। সামনে অনেক হিসাব নিকাশ। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে । আবার শুধু জিতলেই হবে না। এখানে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের মধ্যকার ম্যাচটির ফলাফলও এখানে গুরুত্বপূর্ণ।

আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারাতে পারে আর এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড হারে অথবা ড্র করে তাহলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর আর্জেন্টিনাকে যদি নাইজেরিয়া হারাতে পারে তাহলে অন্য কোনো হিসাব ছাড়াই নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।

আর্জেন্টিনা যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে তাহলে প্রতিপক্ষ হিসাবে তারা ফ্রান্সকে পাবে। কারণ, ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফ্রান্স। এই গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডেনমার্ক।

আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় রাউন্ডে যদি তারা উঠতে পারে তাহলে গ্রুপ রানার আপই হবে। ‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়া ইতোমধ্যে দুইটি জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।

রোস্তভ-অন-ডনে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় আইসল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে সেইন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আজ রাতে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে এই দুই ম্যাচের দিকে। এখন দেখা যাক ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে কি না আর্জেন্টিনা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930