আওয়ামী লীগ প্রার্থী বকুল সমর্থকরা নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া ) আসনে শহিদুল ইসলাম বকুলের প্রার্থীতা নিশ্চত করার দাবিতে বাগাতিপাড়ায় রেলপথ ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে । এ আসন থেকে আওয়ামী লীগ দু’জন প্রার্থীকে মনোনয়ন দেয়ায় তারা এ কর্মসুচি পালন করে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কর্মীরা বাগাতিপাড়ার মালঞ্চি রেল স্টেশনের আশে পাশে জড়ো হয়ে মালঞ্চি বাজার এবং মালঞ্চি রেল স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ঘন্টাব্যাপী অবস্থানে তারা বকুলের সমর্থনে স্লোগান দেন এবং প্রার্থীতা নিশ্চিত করার দাবি জানান। এক পর্যায়ে একটি মালবাহী ট্রেন মালঞ্চি স্টেশনে পৌঁছিলে ট্রেনটি অবরোধ করে বিক্ষাভকারীরা।এ সময় পুলিশ অবস্থানকারীদের সরিয়ে দেয়।

অপরদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে শহিদুল ইসলাম বকুলের ৩০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী রিটার্নিং অফিসার। উল্লেখ্য নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে আওয়ামী লীগ, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. কর্ণেল রমজান আলী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে মনোনয়ন দেয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930