আইনমন্ত্রী আনিসুল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের নেপথ্যে যারা রয়েছে তাদের খুঁজতে কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন । বৃহস্পতিবার বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রান্তকারী নেপথ্য নায়কদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে। ইতোমধ্যে কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে—কমিশন কাদের নিয়ে কীভাবে গঠিত হবে। কমিশনের কাজের পরিধি কী হবে ইত্যাদি নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।’

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রচলিত আইনে এবং প্রচলিত আদালতেই হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করা হয়। বিচার প্রক্রিয়া শেষ করে হত্যাকারীদের সাজা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। তবে এখনও যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে এবং আশ্রয় গ্রহণ করে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার সব প্রচেষ্টা অব্যাহত আছে।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930