বজ্রপাতে একই পরিবারের মা, পুত্র ও পুত্রবধূ সহ আহত হয়েছে ৩ জন এবং নিহত হয়েছে ১ জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে ।
ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টায়। আহতরা হলেন মা মরিয়ম বেগম (৫০), পুত্র এরশাদুল্লাহ (২৫) ও পুত্রবধূ আছমা বেগম(২৩)। নিহত হয়েছেন আরেক হয়েছেন পুত্রবধূ জান্নাত আরা (২৪)।
প্রত্যক্ষদর্শী গৃহকর্তা আলী আকবর জানান হঠাৎ সকাল নয়টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বাড়ির লোকজন উঠান থেকে মালামাল ঘরে ঢোকানোর কাজে ব্যস্ত ছিল এবং ছেলে এরশাদুল্লাহ ঘরের চালের উপর টিন ঠিক করছিল। ঐসময় বজ্রপাতের বিকট শব্দ শুনেন তিনি। বাইরে এসে পরে দেখতে পান এরশাদুল্লাহ ঘরের চালের উপর এবং বাকীরা উঠানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আশে পাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে উদ্বার করে হাসপতালে নেওয়ার পথে শহিদুল্লাহর স্ত্রী জান্নাত আরা মারা যান। বাকীদের ঈদগাও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম বলেন বজ্রপাতের কারণে মৃত্যুর হয়েছে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31