রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমকে ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রবিবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে কখন দাফন করা হবে সে ব্যাপারে তিনি কিছুই বলেননি।

বিপ্লব বড়ুয়া বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পাওয়ার পর সমবেদনা জানাতে নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে ফোন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের সঙ্গে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন। বনানী কবরস্থানে নাসিমের দাফন হবে বলে জানান বিপ্লব বড়ুয়া।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ জুন থেকে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাসিম। করোনাভাইরাসমুক্ত হলেও এর মধ্যে ব্রেইন স্ট্রোক হলে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে ওঠে। পরিবার বিদেশে নিতে চাইলেও সেই অবস্থাও ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত সেখানেই চিকি’সাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান বর্ষীয়ান এই রাজনীতিক।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930