যিনি মাদক চোরাকারবারি ও ছিনতাইকারী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তার নাম আব্দুস সালাম ওরফে কালা চাঁন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ময়মনসিংহে ।

শুক্রবার মধ্যরাতে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা মাছবাজার এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে পৌনে দুইটার দিকে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে কালা চাঁনকে ৫০ পিস ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে আরেক মাদক চোরাকারবারি সিরাজকে ধরতে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের মাছ বাজারে যায় আইনশৃঙ্খলা বাহিনীটি। ওই সময় সিরাজের নেতৃত্বে ৭/৮ জন দুষ্কৃতিকারী কালা চাঁনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কালা চাঁন গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক কালা চাঁনকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি রামদা ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নিহত কালা চাঁনের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ আট থেকে ১০টি মামলা রয়েছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031