গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ ময়মনসিংহে । সোমবার গভীর রাতে শহরের কালিবাড়ি লেন এলাকায় এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের কৃষ্টপুর এলাকার মোহাম্মদ রনি এবং বাঁশবাড়ি কলোনি এলাকার আনোয়ার হোসেন ওরফে আনার।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শহরের কালিবাড়ি লেন এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির সামনে অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে অন্য আসামিরা পালিয়ে গেলেও রনি ও আনোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে এক হাজার ৭৫০ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031