পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি ও ইয়াবা কারবারি দুই ভাই নিহত হয়েছেন কক্সবাজারের টেকনাফে । শুক্রবার রাত ১টার দিকে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার (মন্ডল পাড়া) মৃত মাহমুদুর রহমান প্রকাশ বাইট্টা মাদুর ছেলে হাত কাটা আব্দুর রহমান (২৮) এবং আব্দুস সালাম (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আটক হত্যা মামলার আসামি ও মাদক কারবারী হাত কাটা আব্দুর রহমান এবং আব্দুস সালামকে নিয়ে টেকনাফ থানার একদল পুলিশ হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে আস্তানায় অভিযানে যায়। এসময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ গোলাগুলির পর হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে ২টি দেশীয় তৈরী এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড খালি খোসা, ২টি কিরিচ ও ২টি চাকুসহ গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার। তাদের দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়ার পর আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। কক্সবাজার নেয়ার পথে তারা মারা যায়। তাদের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031