র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহির উদ্দিন জোক্কা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন মাদারীপুরের কালকিনিতে । আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি, বরিশালের গৌরনদী থানায় মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার গভীররাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। নিহত জহির কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরকাঝিকান্দি গ্রামের সোবহান খানের ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ জানায়, গভীররাতে কালকিনি উপজেলার উত্তর চরাইকান্দি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ও মাদক কারবারি জহির উদ্দিন জোক্কাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর বরিশাল ক্যা¤েপর সদস্যরা। পরে তাকে নিয়ে অন্য মাদক কারবারিদের গ্রেপ্তার করতে কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় গেলে জহিরের সহযোগিরা র‌্যাবকে দেখে গুলি ছুঁড়তে থাকে।

এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক কারবারিরা ছত্রভঙ্গ হয়।

পরে উত্তর চরাইকান্দির একটি খোলা মাঠে জহিরের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশটি উদ্ধার করে পরে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানান, সোমবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে কালকিনির চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে কালকিনি থানায় চারটি মাদক মামলা রয়েছে। এর আগেও তিনি বহুবার মাদক মামলায় জেল খেটেছেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031