র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে একজন নিহত হয়েছেন রাজধানীতে ।  রোববার রাত সোয়া ১টার দিকে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি অস্ত্র ও মাদক ব্যবসায়ী। এ সময় ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ১০টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারও করে র‌্যাব।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী খিলক্ষেত স্বদেশ প্রোপার্টি এলাকায় অবস্থান করছে। ওই খবরে র‌্যাব-১ এর একটি দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র‌্যাব-১ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে এক র‌্যাব সদস্যসহ দু’জনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে র‌্যাব-১ সদস্য সিপাহী রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ঝুঁকিমুক্ত উল্লেখ করে ছাড়পত্র দেয়া হয়। তবে মাদক ব্যবসায়ী মন্টুকে মৃত ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক।

পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত মিজানুর রহমান মিন্টু দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মাদক, দু’টি অস্ত্র ও একটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান এএসপি কামরুজ্জামান।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য খিলক্ষেত থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031