পুলিশ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাল্যবিয়ের আসর থেকে বর-কনেসহ কাজীকে আটক করেছে । বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ ইসবপুর গ্রামের দুলা শেখের বাড়িতে বাল্যবিয়ে প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, দুলা মিয়ার অপ্রাপ্ত বয়স্ক কন্যা আরমিনা খাতুনের (১৫) গাইবান্ধা সদর তুলশিঘাট ফুলবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাওন মিয়ার (২০) সঙ্গে বিয়ে ঠিক করেন। গতকাল সোববার দিবাগত রাতে দুলা শেখের বাড়িতে বিয়ের প্রস্ততি চলছিল। এলাকাবাসি বাল্যবিয়েটি ঠেকানোর জন্য সাদুল্যাপুর উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর, কনে ও কাজীকে আটক করে থানায় নিয়ে আসেন।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031