ভারতে পাচারের সময় বাংলাদেশি এক তরুণীকে উদ্ধার করেছে সীমান্তবাসী কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে।

উদ্ধার তরুণী গাজীপুর জেলার সদর উপজেলার গাজীপুরা ইউনিয়নের চাইনবুট গ্রামের কামাল উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন বলে জানা গেছে।

শনিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার নির্দেশে ইউপি সদস্য এরশাদুল হক ওই তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

সীমান্তবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার খলিশাকোটাল সীমান্তে আনন্তর্জাতিক পিলার নং ৯৩৫ এর সাব-পিলার ২ এসের পাশ দিয়ে ভারতের পাচারের জন্য তরুণীকে সীমান্তে নিয়ে আসে মানবপাচারকারী দলের কিছু সদস্য। পরে বিষয়টি সীমান্তবাসীর নজরে আসলে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় পাচারকারীর সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে তরুণীকে তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তরুণীর পরিবার ও চেয়ারম্যানকে জানানো হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার তরুণীকে তার বড়ভাই বিল্লাল হোসাইনের হাতে হস্তান্তর করেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।

নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা উদ্ধার তরুণীকে তার স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি  নিশ্চিত করেছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031