নিউইয়র্কে বাসরত বাংলাদেশি কণ্ঠশিল্পী বীনা মজুমদারের প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস কেড়ে নিয়েছে ।
মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বীনা মজুমদারের মৃত্যুর খবর জানান নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।
তিনি লিখেছেন, ‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’
বীনা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031