পুলিশ বাংলাদেশি এক মেয়ে শিশু খুন হয়েছে বলে জানিয়েছে ইতালির আরেজ্জো প্রদেশের লেভান ভালদারনো এলাকায় বাবার হাতে চার বছর বয়সী ।

স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে ওই শিশুকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে ডোবায় ফেলে দেয় পাষণ্ড বাবা। এ সময় ১১ বছরের ছেলেকেও মাথায় প্রচণ্ড আঘাত করে হত্যার চেষ্টা করে। আহত ছেলে দৌড়ে পাশের বাংলাদেশি এক বাসায় আশ্রয় নেয়।

ঘটনাটি দেখে তাদের প্রতিবেশি একজন পুলিশকে ফোন করে। এক পর্যায়ে ৩৯ বছর বয়সী পাষণ্ড ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলে ইতালির দমকলবাহিনী ও ক্যারাবিন্যারি (সামরিক বাহিনীর একটি ইউনিট) তাদের উদ্ধার করে।

গুরুতর আহত বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবা এবং ছেলে দুজনেই স্থানীয় সান মারিয়া ডেল গুরসিয়া হাসপাতালে কোমায় আছে। ঘটনার সময় সন্তানদের মা বাজার করতে যাওয়ায় বাসার বাইরে ছিলেন।

পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ভিকটিমের পরিচয় এখনো প্রকাশ করেনি। উল্লেখ্য যে ইতালিতে এসব ঘটনায় পুলিশ ভিকটিম ও অভিযুক্তদের বিস্তারিত পরিচয় তদন্তের পূর্বে প্রকাশ করে না ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031