সৌদি আরবে মদিনা-কাশিম মহাসড়কে দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ জন। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের অবস্থা মোটামুটি স্থিতিশীল। হতাহতদের মধ্যে বাংলাদেশী নাগরিক রয়েছেন বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে সৌদি আরবের সৌদি গেজেট। এতে বলা হয়, শুক্রবার রাতে ওই মহাসড়কে ৫টি বাস এ দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এসব বাসে মোট ২০০ যাত্রী ছিলেন। এমন তথ্য দিয়েছেন কাসিম সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল আবদুল আজিজ আল তামিমি। রিপোর্টে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে জাবাল তামিয়াহ’র কাছে সাকরিয়াত কাব্রা ব্রিচের নিকট এ দুর্ঘটনা ঘটে। সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়, বাসগুলো বাংলাদেশী, ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে ইস্টার্ন প্রদেশ, রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতে ফিরছিল। ঘটনার পর পরই সেখানে উপস্থিত হয় জরুরি উদ্ধারের মোট ২৮টি চিম। এর মধ্যে ৬টি ছিল মদিনার এবং ৫টি ছিল  হেইল অঞ্চলের। সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটি কাসিমের পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ এসব তথ্য দিয়েছেন। উল্লেখ্য, দুর্ঘটনায় আহতদের অনেককে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের নিয়ে যাওয়া হয়েছে উকলাত আল শুকুর, আল নাভানিয়া, আল রাস, রিয়াদ, আল খুবারা ও আল বাকিরিয়াহ’র বিভিন্ন হাসপাতালে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সময় দৃষ্টিসীমা ছিল সীমিত। ফলে এ জন্য দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930