বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও বাংলাদেশ সূচকে ধনাত্মক প্রবৃদ্ধি ধরে রেখেছে মহামারি করোনার কারণে । এ অবস্থায় আগামী বছরও বাংলাদেশের অর্থনীতি ভালো যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমাদের অর্থনীতির প্রতিটা সূচকেই আমরা ভালো অবস্থানে আছি ও সবক্ষেত্রেই আমাদের অগ্রগতি আছে। যেহেতু আমরা ভালো অবস্থানে আছি সেহেতু আমাদের আগামী বছরও ইনশাআল্লাহ ভালো যাবে।

বুধবার অনলাইনে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সবাইকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব ছিল। আর ক্রয় সংক্রান্ত কমিটিতে প্রস্তাব ছিল আটটি।

করোনার জন্য আমাদের এই বছরটি চ্যালেঞ্জিং ছিল। আগামী বছর অর্থনীতির জন্য কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা সব সময় ভালোটাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো করে জানেন ২০২০ সালের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রক্ষেপণ করেছে সারা বিশ্বের অর্থনীতি গতবছরের তুলনায় ৪ শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন ১.৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে সাফারিংটা বেশি হবে।

তিনি বলেন, আমি মনে করি আমাদের এখনও করোনা শেষ হয়নি।

করোনা শুরু হওয়ার পর থেকে আমরা যেভাবে মোকাবিলা করেছি। আমরা মোটামুটি বা তুলনামূলকভাবে একটা অবস্থানে আছি। তাই আমরা একইভাবে মনে করবো আমাদের অর্থনীতিও আগামী বছরও ভালো যাবে।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031