বাংলাদেশ বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত মুসলিম অভিবাসীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান এবং এই পরিস্থিতেতে তাদের চাকরি রক্ষার জন্যে মানবাধিকার সংগঠনসমূহকে নিয়ে কাজ করার জন্য ওআইসি সচিবালয়কে অনুরোধ করেছে ।

একইসঙ্গে প্রয়োজনীয় সম্পদ বণ্টনের মাধ্যমে এই মহামারির সময়ে বিশ্বব্যাপী যেসব মুসলিম শরণার্থী রয়েছে তাদের দেখভালের বিষয়টি নিশ্চয়তার জন্য বাংলাদেশ সদস্য দেশসমূহের সমন্বিত প্রয়াসের ওপর জোর দিয়েছে।

বুধবার করোনা মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য এবং কর্মপন্থা নির্ধারণ ও স্বাস্থ্য কর্মীদের সক্ষমতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভিডিও কনফারেন্সে বাংলাদেশ এসব পরামর্শ দেয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। ১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করে সৌদি আরব।

স্বাগত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী করোনা মোকাবিলায় ইসলামের চিরায়ত আদর্শ ও মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে উৎসারিত সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

চিকিৎসা বিজ্ঞান এবং সরঞ্জামাদি নিয়ে যেসব গবেষণা প্রতিষ্ঠান কাজ করে তাদেরকে করপোরেট প্রতিষ্ঠানের সাথে একত্রিত করে এই মুহূর্তে অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদির তৈরি করার কাজে লাগাতে ওআইসি সচিবালয় এবং এর অঙ্গ সংগঠনসমূহকে পরামর্শ দেন মন্ত্রী।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষে ওআইসিকে কোভিড-১৯ সাড়াদানে একটি তহবিল গঠন করারও প্রস্তাব দেন।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার।

ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ ও এর পরবর্তী অবস্থা মোকাবেলার জন্য নির্বাহী কমিটি বিশ্বব্যাংক, আইএমএফসহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সংস্থাকে স্বল্পোন্নত দেশসমূহের ঋণ মওকুফসহ সহজ শর্তে ঋণ পাওয়ার বন্দোবস্ত করার জন্য ভেবে দেখতে অনুরোধ করেন।

এছাড়া বিরোধপূর্ণ এলাকায় বিবাদমান প্রতিপক্ষসমূহকে অস্ত্রবিরতির মাধ্যমে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানে ব্যবস্থা করার জন্য ওআইসি নির্বাহী কমিটি আহ্বান জানায়।

সংশ্লিষ্ট যুদ্ধাহত দেশসমূহে খাদ্য সহায়তা প্রদানে মানবাধিকার কর্মীদেরকে অনুরোধ জানানো হয় এই কনফারেন্সে।

সম্প্রতি ওআইসির ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপ করোনা মোকাবিলায় ‘দ্রুত সাড়াদান উদ্যোগ’ এর আওতায ২.৩ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা ঘোষণা দেয়।

এছাড়া ওআইসি আরেকটি সংস্থা ইসলামিক সলিডারি ফান্ড সদস্য রাষ্ট্রসমূহ বিশেষ করে স্বল্পোন্নত সদস্য দেশসমূহকে তাদের স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়াতে একটি আলাদা হিসাব খুলেছে। এই উদ্দেশে আজকের ভিডিও কনফারেন্সে সমন্বয় পদ্ধতি তৈরির বিষয়ে আলোচনা হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031