এক যুগ্ম-পরিচালক (জেডি) মারা গেছেন মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের। তার নাম শেখ ফরিদ উদ্দিন সোয়াদ। আজ সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফরিদ উদ্দিন সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৬ বছরের এক ছেলে রেখে গেছেন। ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরিদ মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি ডেথ সার্টিফিকেট পেলে নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, ২০১০ সালে সহকারি পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930