বিশ্বের ২১টি দেশে ২২টি নতুন মিশন খোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন।

আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন মিশনগুলো খোলা হবে চীনের গুয়াংজু ও সাংহাই, আজারবাইজান, কম্বোডিয়া, লাওস, কাজাখস্তান, উগান্ডা, জিম্বাবুয়ে, তিউনিশিয়া, তাঞ্জানিয়া, ঘানা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রাঙ্কফুর্ট, বুলগেরিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, মেলবোর্ন, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, চিলি ও সাওপাওলোতে।

এ ছাড়া ভারতের চেন্নাই ও রুমানিয়ার বুখারেস্টে মিশন চালুক করার সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও জানান, জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের মোট ৭৭টি মিশন রয়েছে। বাকি ১৩৪টি দেশে বর্তমানে বাংলাদেশের কোনো মিশন নেই।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930