স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা মোকাবিলায় ৩ মাস আগে থেকেই বাংলাদেশ প্রস্তুত ছিল বলে জানিয়েছেন । আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় কেউ আগে থেকে প্রস্তুত থাকে না। যুক্তরাষ্ট্রও ছিল না। এমনকি চীনেও কোনো প্রস্তুতি ছিল না। বাংলাদেশ তিন মাস আগে থেকে প্রস্তুত ছিল।

পিপি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই আগে থেকে পিপি ছিল না। চীনেও ছিল না। পিপি কেউ আগে থেকে বানিয়ে রাখে না। এখন আমাদের কোনো পিপি সঙ্কট নেই।

এখনও আমরা প্রস্তুত আছি। আগেই সব চিন্তা করে রাখা যায় না। আমরা যতটুকু পেরেছি প্ল্যান মোতাবেক করছি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031