পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন মো. এরশাদ নামে এক যুবক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় । আহত হয়েছেন ওই পথচারী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফেনী-বসুরহাট সড়কের মাহজনদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ ফেনীর দাগনভূঞা উপজেলার চন্ডিপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত নূরনবী বসুরহাট পৌরসভার মোহাম্মদপুর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে বসুরহাট বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন এরশাদ। ফেনী-বসুরহাট সড়কের মাহজনদিঘী এলাকায় আসার পর হঠাৎ পথচারী নূরনবী তার মোটরসাইকেলের সামনে পড়ে যান। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় এরশাদ। স্থানীয়রা এরশাদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী নূর নবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এরশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930