বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চাল নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই এমনটা আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের পদক্ষেপে চালের দাম কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই চালের দাম স্বাভাবিক হয়ে আসবে।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। এ সময় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগাম বন্যা এবং চিটা রোগের কারণে ধানের উৎপাদন এবার কিছুটা ব্যাহত হয়েছে। কিন্তু যে পরিমাণ উৎপাদন কম হয়েছে তার চেয়ে বেশি চাল আমদানি করা হচ্ছে।’

বর্তমানে দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে এমনটা দাবি করে তোফায়েল আহমেদ বলেন, ‘চালের কোনো সংকট নেই। চাল নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।’

দেশের বিভিন্ন স্থানে চালকলগুলোতে মজুদ থাকা চাল উদ্ধারে অভিযান চালানো হয়েছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই অভিযান বন্ধে তাদের দাবিও মেনে নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে মজুদদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বেআইনি মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ মজুদের সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান চলবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিন মাসের জন্য থাইল্যান্ড, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা চালের মোড়ক হিসেবে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে বলে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানান।

তবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহারের আইন বলবৎ থাকবে বলে জানান তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031