এক ভ্যানচালক নিহত হয়েছেন বাসের ধাক্কায় জাফর মুন্সী নামে গোপালগঞ্জের মুকসুদপুরে । শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাফর মুন্সী মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোলাকোনা গ্রামের  কুদ্দুস মুন্সীর ছেলে।

এলাকাবাসী ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রইচ ফকির জানান, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে মুকসুদপুরের বরইতলাগামী একটি লোকাল বাস ( ফরিদপুর -গ- ৩৮০) মুকসুদপুর কলেজ মোড়ে আসার পর দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানটি প্রায় ৫০ গজ দূরে গিয়ে রাস্তার পাশে ছিটকে যায়। এতে যাত্রীর অপেক্ষায় ভ্যানের ওপর থাকা চালক জাফর মুন্সী গুরুতর আহন হয়। স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে জাফর মুন্সী মারা যায়।

মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহত ব্যক্তি ভ্যানচালক। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031