চিকিৎসকরা বর্তমান করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালের চেয়ে বাসায় রেখে চিকিৎসা দেওয়া নিরাপদ মনে করছেন । মেডিকেল বোর্ড আশঙ্কা করছেন সাবেক এই প্রধানমন্ত্রী সংক্রমিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। করোনার ঝুঁকি এড়াতেই তাকে বাসায় নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ সম্মেলন করে এ কথা জানায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। দীর্ঘ দুই মাস ১৯ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। এ উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল; জীবন সংকটে পড়ার মতো অবস্থায় নেই। তবুও পুনরায় ব্লিডিংয়ের শঙ্কা থেকেই যায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার লিভার সিরোসিসের চিকিৎসা করা যায়নি। টিআইপিএস করা দরকার, সেটা দেশে সম্ভব নয়।

এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার প্রধান তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. শেখ মো. আবু জাফর, ডা. মো. জাফর ইকবাল, ডা. মো. সাদিকুল ইসলাম, অধ্যাপক ডা. একিউএম মহসিন, অধ্যাপক ডা. আরেফিন, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসাইন প্রমুখ।

গত বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031