বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে রাজশাহী মহানগরীতে । রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দাশপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও তিনজন আহত হয়।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি আরও জানান, সকালে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031