সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ীতে । গতকাল রাত ১০টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার (৪০) ও সালাউদ্দীন (২০)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

আনোয়ারের স্ত্রী সাহেদা জানান, তার স্বামী মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন। তিনি শুনেছেন রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের ধাক্কা  দেয়। পরে হাসপাতালে তারা মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930