বাসের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৬০) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা তিন যাত্রী। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, নিপুন চন্দ্র রায় (৩০), করুণা রায় (৪০) ও রেখা রায় (১৫)। আহতরা সবাই একই পরিবারের সদস্য।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সিএনজিচালক ও যাত্রীদের উদ্ধার করে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টার দিকে তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে আবদুর রব জানায়, তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাতেনবাড়ি গ্রামে। পরিবার নিয়ে তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া  নিশ্চিত করে জানান,  মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930