দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে এবার বাগেরহাটের রামপাশে। এতে বাসের বেশ কিছু অংশ পুড়ে যায়।

জানা যায়, বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফয়লা বাস স্টপেজের কাছে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় জনগণ আগুন নেভাতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে গেছে। কে বা কারা বাসে আগুন ধরিয়েছে সেটা জানতে পুলিশ কাজ করছে।

 

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31