অগমেন্টেড রিয়েলিটি সমৃদ্ধ ক্যামেরা ফেসবুক আনছে। এই ক্যামেরার মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ড ট্র্যাকিং মার্কার এফেক্ট পাওয়া যাবে। ফেসবুক  সম্প্রতি কাজ করছে নতুন এই ক্যামেরা নিয়ে।

ফেসবুকের ক্যামেরায় এআর এফেক্টের মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ড ট্র্যাক করা যাবে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে কোম্পানি তাদের ক্যামেরা অ্যাপে এই ফিচারের টেস্টিং শুরু করেছে।

রিপোর্টে আরও জানানো হয়েছে এই ফিচার এখন শুধুমাত্র ক্লোজড বেটা টেস্টারদের জন্য বাজারে আনা হয়েছে। যদিও কবে এই ফিচারের স্টেবেল ভার্সন রিলিজ হবে তা জানায়নি ফেসবুক। তবে মনে করা হচ্ছে মার্চের শেষের দিকে লঞ্চ হবে এই ক্যামেরা ফিচারের স্টেবেল ভার্সান।

এছাড়াও মেসেঞ্জার লাইট ভার্সানে এবার আসতে চলেছে ভিডিও কলিং ফিচার। আগে ভিডিও কলিং শুধুমাত্র মেসেঞ্জার অ্যাপ দিয়ে করা যেত। এবার মেসেঞ্জার লাইট অ্যাপ থেকে অ্যানড্রইয়েড ব্যবহারকারীরা এইচডি কোয়ালিটির ভিডিও কল করতে পারবেন গ্রাহকরা।

ফেসবুক মেসেঞ্জার লাইট অ্যাপে আছে অডিও কল, টেক্সট মেসেজিং, পিকচার শেয়ারিং এর মতো ফিচার। গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। ডাউনলোডের জন্য অপেক্ষা আর কিছু দিনের।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31