বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন খাগড়াছড়িতে। আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের কালাপানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে খাগড়াছড়ি থেকে একটি বাস (চট্টগ্রাম-জ ১১-০০০৭) চট্টগ্রাম যাচ্ছিল। গুইমারা উপজেলার কালাপানি এলাকায় আসার পর চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাছটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

তারা হলেন হাফছড়ির মো. বারেক ফরাজির ছেলে মো. তারিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলার খেদাছড়ার মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপনা বেগম ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়েরুল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেছে। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জালিয়াপাড়া ইসলামিক মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930